খুলনার রূপসা উপজেলায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে বৃদ্ধ হাসান ওরফে বিহারি হাসানের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার পূর্ব রূপসা ইউনিয়নের জাবুসা গ্রামের চৌরাস্তার মোড়ে এ হামলা হয়। রাত সোয়া ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় যুবক রুবেলকে আটক করেছে পুলিশ। হাসান পূর্ব রূপসার জাবুসা গ্রামের মৃত সিরমান শেখের ছেলে। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় চৌরাস্তার মোড়ে অবস্থানকালে ৪ থেকে ৫ জনের একটি দল অস্ত্র নিয়ে হাসানের ওপর অতর্কিত হামলা চালায়। এতে হাসান গুরুতর আহত স্থানীয়রা উদ্ধার করে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। তবে পথে মধ্যরাতে তার মৃত্যু হয়। রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর জানান, ঘটনার পরপরই রুবেল নামে এক যুবককে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো মামলা করা হয়নি।
রাজনীতি
রূপসায় সন্ত্রাসী হামলায় বৃদ্ধ নিহত যুবক আটক

শেয়ার করুন







