সাভারে ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ছাত্রলীগ নেতা রিয়াজকে পৌরসভার মজিদপুর থেকে মঙ্গলবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি নূর মোহাম্মদ যুগান্তরকে বলেন, তাকে জুলাই আন্দোলনের একটি হত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে এবং সে ওই মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয়রা জানান, আটক আসামি চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসী ও কিশোর গ্যাং-এর সঙ্গে জড়িত। সে দীর্ঘ সময় আত্মগোপন থাকার পর সম্প্রতি এলাকায় ফিরে আবারও সন্ত্রাসী কার্যক্রমে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।







