কুমিল্লার দাউদকান্দী উপজেলার ইলিয়টগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ১ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দুবার এভারেস্টজয়ী একমাত্র বাংলাদেশি অভিযাত্রী এম এ মুহিত। ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক এস এম মিজানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইলিয়টগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদসহ অন্যরা। এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা হয়। মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ এবং প্লাস্টিক দূষণ রোধে দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে যাচ্ছে সংগঠনটি।








