সদরপুরে অর্থ সংকটে চিকিৎসা করাতে না পেরে সরজিদ সাহ নামে এক যুবক আত্মহত্যা করেছেন। এক উপজেলার সদরপুর ইউনিয়নের সাড়ে সাত রশি গ্রামে গোসলখানায় তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে। সরজিদ সাহ ওই গ্রামের মৃত মধুসূদন সাহের ছেলে।
জানা যায়, কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আহত হয়ে সরজিদ সাহ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। পরিবারের দাবি, আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসা করাতে না পারায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
সোমবার পরিবারের সদস্যদের অগোচরে নিজ বাড়ির গোসলখানায় সে আত্মহত্যা করে। স্ত্রী শশী গোসলখানায় পানি আনতে গিয়ে স্বামীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








