কোনো রাজনৈতিক দল নয়, সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন হওয়ার কারণেই জুলাই আন্দোলন গণঅভ্যুত্থানে রূপ নিয়েছে বলে মনে করে ছাত্রদল। জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, ফেসবুক প্রোফাইল লাল ও কালো করার মধ্য দিয়ে দেশ দুই ভাগে বিভক্ত হয়েছিল। কৌশলের জন্য প্রকাশ্য নামে না থাকলেও আন্দোলনে অনেক ছাত্রদল নেতা-কর্মী আহত ও শহীদ হয়েছেন।

The post সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আন্দোলন বলেই সফল গণঅভ্যুত্থান: ছাত্রদল appeared first on চ্যানেল আই অনলাইন.