সাদুল্লাপুরে মক্তবে পড়তে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মনির হোসেন নামে এক মুয়াজ্জিনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে অভিযুক্ত মনির হোসেনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। এর আগে শুক্রবার বিকালে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কিশামত বাগচী আকন্দপাড়া মসজিদে মক্তব পড়তে গিয়ে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে বক্তব পড়ানো শেষে সব শিক্ষার্থীকে ছেড়ে দিয়ে ভুক্তভোগী শিশুকে কৌশলে আটকে রাখেন অভিযুক্ত মুয়াজ্জিন। পরে তাকে যৌন নির্যাতনের চেষ্টা করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয়রা জানতে পেরে তাকে আটক করেন। ওসি হাবিবুল ইসলাম হাবিব বলেন, এ ঘটনায় মামলা হলে অভিযুক্ত আসামিকে শনিবার সকালে আদালতে সোপর্দ করা হয়।







