নিজ দলের নেতার বিরুদ্ধে ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যায় জড়িতের অভিযোগ ও দীর্ঘদিন স্বজন হত্যার বিচার না পাওয়ার ক্ষোভে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন সাঘাটার বিএনপি-সমর্থক আব্দুল জলিল তোতা। বৃহস্পতিবার বোনারপাড়ায় নিজ বাড়িতে তিনি ওই ব্যতিক্রমধর্মী প্রতীকী কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত স্থানীয়দের সামনে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তার দাবি, একের পর এক স্বজন হারিয়েও ন্যায়বিচার না পাওয়ায় রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতি তার আস্থা ও বিশ্বাস সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। জানা যায়, আব্দুল জলিল তোতা বিএনপির রাজনীতির সমর্থক হিসাবে পরিচিত ছিলেন। রাজনৈতিক বিভিন্ন কর্মসূচি ও দলীয় কার্যক্রমে তিনি অংশগ্রহণ করতেন। ২০২৬ সালের নির্বাচনে কাজী আজহার আলী সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোসহ নির্বাচনী বুথের দায়িত্বও পালন করেন তিনি। আব্দুল জলিল তোতা বলেন, ২০১৮ সালের ৫ জুলাই আমার চাচাতো ভাই মুকুলকে প্রকাশ্যে হত্যা করা হয়েছিল। দীর্ঘ আট বছর পেরিয়ে গেলেও সেই হত্যার বিচার আজও পাইনি। এরপর ২১ জুন আমার মামাতো ভাই, বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
রাজনীতি
সাঘাটায় রাজনীতি ছাড়ার ঘোষণা বিএনপি সমর্থকের

শেয়ার করুন







