সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬- এর খসড়া পর্যালোচনা ও চূড়ান্ত করতে মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। পাঁচ সদস্যবিশিষ্ট এ মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন

জানালেন বাণিজ্যমন্ত্রী / টেকসই উত্তরণের জন্য এলডিসি প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার

কমিটির অন্য সদস্য হলেন- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

আরও পড়ুন

ছাত্রদল সভাপতি / প্রিয় নিলোফার আপা, আপনার বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম

কমিটি সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।

কেএসআর/