শুভ সকাল। আজ ৬ জুলাই, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

শাহজালাল বিমানবন্দরে বোর্ডিং পাস নিয়েও উড়োজাহাজে ওঠেননি ৬১ যাত্রী, কারণ কী

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ৬১ যাত্রী বিমানবন্দরে গিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করলেও শেষ পর্যন্ত উড়োজাহাজে ওঠেননি। এতে গত শনিবার রাতের ওই ফ্লাইটটি মোট ৭৬ যাত্রী ছাড়াই ঢাকা ছেড়ে যায়। বিস্তারিত পড়ুন...

এমডিকে মারধর, সংবেদনশীল স্থান চেপে ধরে সই নেওয়ার ভিডিও ভাইরাল

বরিশাল নগরের সদর রোডে অগ্রণী হাউজিং কোম্পানির কার্যালয়ে প্রতিষ্ঠানটির এমডি আবদুল আজিজকে মারধর ও লাঞ্ছিত করে চেক ও স্ট্যাম্পে জোরপূর্বক সই করাচ্ছেন মোস্তাফিজুর রহমান

বরিশালে একটি আবাসন প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) মারধরের এক পর্যায়ে শরীরের সংবেদনশীল স্থান চেপে ধরে চেক ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ঘটনা ঘটেছে। নগরের সদর রোডে অগ্রণী হাউজিং কোম্পানি লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে গত ২৭ জুন সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বিস্তারিত পড়ুন....

খামেনির জানাজা দেখিয়ে দিল পৃথিবী ভাগ হয়ে গেছে

খামেনির জানাজা কেবল ধর্মীয় আচার নয়, এটি ভূরাজনৈতিক বার্তা

জনসমুদ্রের মাঝখানে কালো পোশাকের ঢেউয়ের ওপরে উঠে আসছে লাল মুষ্টিবদ্ধ হাত—এই শেষযাত্রার প্রতীক। এই হাত শুধু শোকের নয়, এটি প্রতিবাদেরও। চারপাশে একটাই স্লোগান—আমাদের দাঁড়াতেই হবে। এটি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার দৃশ্য। বিস্তারিত পড়ুন....

বিশ্বকাপে দ্রুততম শটে করা গোল কোনটি

২০২৬ বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুতগতির শটে করা গোলটি সেনেগালের পাপে গেয়ের

বিশ্বকাপে শেষ ষোলোর খেলা শুরু হয়েছে। এরই মধ্যে দ্রুতগতির শটে বেশ কিছু গোল দেখা গেছে। সেসব গোল দেখে মনে প্রশ্ন জাগতে পারে, এবার বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী বা দ্রুতগতির শটে করা গোল কোনটি? উত্তর দিয়েছে ফিফা। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সরবরাহ করা এই তথ্য ট্র্যাকিং করা হয়েছে বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রিওন্ডা’র ভেতরে ইনারশিয়াল মেজরমেন্ট ইউনিট (আইএমইউ) সেন্সরের মাধ্যমে। বিস্তারিত পড়ুন...

তিন সন্তান পাশে, তৃতীয় বিয়ে করলেন আমির খান

আজ রোববার দুপুরে মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাড়িতেই অনুষ্ঠিত হয়েছে একেবারে ঘরোয়া এই বিয়ের অনুষ্ঠান। ছবি : আমির খানের মুখপাত্রের সৌজন্যে

বলিউড তারকা আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনাকল্পনার শেষ ছিল না। গত বছরের মার্চে ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রেমিকা গৌরী স্প্র্যাটের পরিচয় করিয়ে দিয়েছিলেন তিনি। তখন জানিয়েছিলেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি মানসিকভাবে খুবই স্থিতিশীল ও সুখী। বিয়ের বিষয়ে তখন নিশ্চিত কিছু না বললেও কয়েক মাসের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। বিস্তারিত পড়ুন....