দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আর্জেন্টিনার ওপর চাপ প্রয়োগ করে খেলছিল সুইজারল্যান্ড। অবশেষে ৬৭ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফেরালো সুইসরা।

রোববার (১২ জুলাই) যুক্তরাষ্ট্রের কাননাস সিটি স্টেডিয়ামে ম্যাচের ৬৭ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে গোল করেন এনদোয়ে।

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি করলেন এনদোয়ে। বাঁ প্রান্তে বল পেয়ে রিকার্দো রদ্রিগেজের সঙ্গে দারুণ এক-দুই পাস খেলেই বক্সে ঢুকে পড়েন তিনি। এরপর কঠিন কোণ থেকেও নিখুঁত সাইড-ফুট শটে ৬৭ মিনিটে বল জড়িয়ে দেন দূরের জালে। ফলে ম্যাচে ফেরে সমতা।

এর আগে, ১০ মিনিটে মেসি কর্নার থেকে দারুণ এক ক্রস ভাসিয়ে দেন বক্সের ভেতরে। সেখানে সবার ওপরে উঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার নিখুঁত গ্ল্যান্সিং হেডে বল পাঠিয়ে দেন কোবেলের নাগালের বাইরে।

লিভারপুল মিডফিল্ডার এভাবেই ২০২৬ বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পেলেন। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে তার মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় ১০টি, যা টুর্নামেন্টের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। এর ফলে জার্মান কিংবদন্তি ফ্রিটজ ভাল্টারের ১০ অ্যাসিস্টের দীর্ঘদিনের রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টাইন অধিনায়ক।

আইএন