প্রথমার্ধের খেলা সমতায় থাকার পর ৭২ মিনিটে এগিয়ে যায় নেদারল্যান্ডস। কিন্তু অতিরিক্ত সময়ে গোল করে সমতা ফেরায় মরক্কো। ফলে ৯ মিনিটের খেলা শেষে অতিরিক্ত সময়ে গড়িয়েছে ম্যাচ।

মঙ্গলবার (৩০ জুন) মেক্সিকোর মন্টেরে স্টেডিয়ামে ৭২ মিনিটে গোল করে ডাচদের এগিয়ে নেন পুত্র হারানোর শোকে থাকা কোডি গাকপো। এরপর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে গোল করে মরক্কোর হয়ে ম্যাচে সমতা ফেরান ডিওপ। ফলে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে।

ব্যক্তিগত জীবনের শোক কাটিয়ে মাঠে নেমে স্মরণীয় এক গোল করলেন কোডি গাকপো। কোচ রোনাল্ড কুমান বদলি হিসেবে নামান তাকে। নেমেই ম্যাচে প্রভাব ফেলেন তিনি। গোলরক্ষক বার্ট ভারব্রুগেনের ক্লিয়ারেন্সে ভাউট ভেগহর্স্ট হেড করে বল বাড়িয়ে দেন ক্রিসেন্সিও সামারভিলের দিকে। প্রতিপক্ষ ডিফেন্ডারকে সামলে বক্সের কিনারায় পৌঁছে পড়ে যেতে যেতেই মাঝখানে বল পাঠান সামারভিল।

সেখানেই উপস্থিত ছিলেন গাকপো। তিনি এগিয়ে আসা ইয়াসিন বুনুর নাগালের বাইরে জোরালো শটে বল জালে পাঠিয়ে নেদারল্যান্ডসকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।গোলের পরই আবেগে ভেঙে পড়েন গাকপো। মাটিতে বসে মুখ ঢেকে অশ্রু ঝরাতে থাকেন তিনি। এরপর ছুটে এসে তাকে জড়িয়ে ধরেন সতীর্থরা।

এরপর অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে মরক্কোর বদলি খেলোয়াড় তালবি বাঁ প্রান্ত থেকে বল নিয়ে ভেতরে ঢুকে ডান পায়ে চমৎকার একটি ক্রস ভাসান বক্সে। সেখানে ইসা দিয়প দুর্দান্তভাবে ভার্জিল ফন ডাইককে ফাঁকি দিয়ে নিখুঁত হেডে বল জালে পাঠান।

এই গোলে ম্যাচে ১-১ সমতা ফেরায় মরক্কো, জমে উঠেছে লড়াই। সমতায় ৯০ মিনিটের খেলা শেষে ম্যাচ গড়ালো অতিরিক্ত সময়ে।

আইএন