দৈনিক নয়া দিগন্তের জয়দেবপুর (গাজীপুর) প্রতিনিধি সাংবাদিক আব্দুল আজিজের ওপর হামলার প্রতিবাদ এবং বনভূমি জবরদখলের অভিযোগে অভিযুক্ত ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান রাসেল ও তারসহ সহযোগীদের শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে হোতাপাড়া বাসস্ট্যান্ডে গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাব এবং গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের পৃথক দুটি ব্যানারে ভিন্ন সময়ে দুটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর উপজেলা প্রেস ক্লাবের আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন আবুল কাশেম, জসীম উদ্দীন, মিলন শেখ, মাহবুব হোসেন, ফরিদুল ইসলাম, লাভলু মিয়া, আমিনুল ইসলাম, হুমায়ুন কবির, আবু জাফর, রতন হোসেন, মোসলেউদ্দিন খান বাবুল, এসএম জহিরুল ইসলাম।
গাজীপুর জেলায় কর্মরত সাংবাদিকদের মধ্যে মানববন্ধনে অংশ নেন মুজাহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান সবুজ, রোকুনুজ্জামান খান, আজিজ মিয়া রুবেল, ইব্রাহিম সরকার, আজহারুল ইসলাম সজল, সাইফুল ইসলাম শুভ, সাইফুল ইসলাম, আলমগীর ইসলাম, ওবাইদুল ইসলাম, আবু বকর সিদ্দিক।








