ছাগলনাইয়ায় পেশাগত দায়িত্ব পালনকালে মোহনা টেলিভিশনের স্থানীয় প্রতিনিধি নিজাম উদ্দীন মজুমদার সজিবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। শনিবার ফেনী প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে এবং এনএন জীবন ও এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন-ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহাদাত হোসেন, জসিম মাহমুদ, সিদ্দিক আল মামুন, আতিয়ার সজল, মাসুম বিল্লাহ ভূঁইয়া প্রমুখ।

, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাবেক সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, এমএ সাঈদ খান, সৈয়দ মনির, দুলাল তালুকদার, রবিউল হক রবি, আবু তাহের, শেখ কামাল, নুরুজ্জামান সুমন প্রমুখ। সমাবেশে সাংবাদিক নেতারা অভিযোগ করেন, ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন নিয়ে সংবাদ সংগ্রহ করায় আগে থেকেই সাংবাদিক সজিবকে হুমকি দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশে হামলা চালিয়ে নদীতে ফেলে দেওয়া হয় বলে দাবি করেন তারা।