ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২৩-২০২৪ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমতলায় উদযাপিত হলো ‘বর্ষা’ উৎসব। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় এ উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্বদ্যিালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। উৎসবে সভাপতিত্ব করেন সংগীত বিভাগের চেয়ারম্যান ড. প্রিয়াংকা গোপ। প্রায় ২০০ শিক্ষার্থী এ উৎসবে অংশগ্রহণ করে কবিতা আবৃত্তি, গান ও নৃত্য পরিবেশন করেন।
রাজনীতি
সাম্প্রতিক

শেয়ার করুন







