সরকারি নিষেধাজ্ঞা শেষে গত ১১ জুন সাগরে মাছ ধরা শুরু হয়। তবে সাগরে বৈরী আবহাওয়া থাকায় শুরুতে জেলেরা ঠিকমতো মাছ ধরতে পারেননি। কিন্তু এখন আবহাওয়া পরিস্থিতি অনুকূলে থাকায় তাঁরা নির্বিঘ্নে মাছ ধরছেন। জেলেদের জালে এখন ধরা পড়ছে লইট্টা, পোপা, কই, চাপিলা, রূপচাঁদা, কামিলি, চিংড়িসহ নানান মাছ। সাগর থেকে মাছ নিয়ে ট্রলার আসে চট্টগ্রাম নগরের ফিশারীঘাটে। ট্রলার থেকে এসব মাছ ঘাটে নামানোর কাজ চলে ভোররাত থেকে সকাল নয়টা পর্যন্ত। পরে মাছগুলো নিয়ে যাওয়া হয় ফিশারীঘাটের পাশের নতুন মাছবাজারে। সেখান থেকে পাইকারি দরে মাছ কিনে নেন চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে আসা খুচরা বিক্রেতারা। ফিশারীঘাট ও নতুন মাছবাজারের নানা দৃশ্য নিয়ে ছবির গল্প। ছবিগুলো গত বুধবার সকালে তোলা।
রাজনীতি
সামুদ্রিক মাছের কারবার
শেয়ার করুন







