শুভসন্ধ্যা। আজ বুধবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হওয়ার ঘোষণা ট্রাম্পের, বললেন—তারা ‘জঘন্য, অসুস্থ মানুষ’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে রাতভর পাল্টাপাল্টি হামলা চলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতি এখন শেষ। তিনি বলেন, ‘আমি তাদের সঙ্গে আর কোনো লেনদেন করতে চাই না, তারা “জঘন্য”। তারা “অসুস্থ মানুষ”এবং অসুস্থ মানুষেরা তাদের নেতৃত্ব দিচ্ছেন।’ বিস্তারিত পড়ুন...লিংক:

সেদিন ‘রিভোল্ট’ করলে বিশৃঙ্খলার শেষ কোথায় গিয়ে দাঁড়াত, কেউ জানে না: শফিকুর রহমান

বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মিলনায়তনে

নির্বাচনে ‘ষড়যন্ত্র’ করে ১১–দলীয় ঐক্যকে হারানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ ১১ দল সেদিন রিভোল্ট (বিদ্রোহ) করলে বা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে, এর শেষ কোথায় গিয়ে দাঁড়াত, তা কেউ জানে না। বিস্তারিত পড়ুন...লিংক:

মিসরের গোল কেন বাতিল হয়েছিল, আর্জেন্টিনার গোল কেন নয়

আর্জেন্টিনা–মিসর ম্যাচের শেষ দিকে মিসর কোচের সঙ্গে বাক্যবিনিময় হয় রেফারির

আর্জেন্টিনা-মিসর ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলো নিয়ে বিশ্লেষণ করেছে ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন। সেখানে সাবেক সিলেক্ট গ্রুপ রেফারি অ্যান্ডি ডেভিস খুঁজে দেখেছেন কেন মিসরের গোল বাতিল করা হয়েছিল, কেন আর্জেন্টিনার গোল বহাল রাখা হয়েছে। দিয়েছেন নিজের ব্যাখ্যাও। বিস্তারিত পড়ুন...লিংক:

আমাদের সঙ্গে অন্যায় হয়েছে, মেসিকে বিশ্বকাপে রাখতে চেয়েছে তারা—ম্যাচ শেষে বিস্ফোরক মিসর কোচ

মিসর কোচ হোসাম হাসান

দুই গোলে এগিয়ে যাওয়ার পরও শেষ পর্যন্ত ৩-২ গোলে হার—বিষয়টা হজম করতে কষ্ট হবে যে কারও। মিসর কোচ হোসাম হাসানেরও কষ্ট হচ্ছে। তবে এমন হারের পেছনে পরোক্ষে ফিফা ও রেফারিকে দায়ী মনে করছেন তিনি। বিস্তারিত পড়ুন...লিংক:

বিনোদন দুনিয়ায় চমক, এআই অভিনেত্রীকে নিয়ে হচ্ছে সিনেমা

এআই অভিনেত্রী টিলি নরউড। প্রযোজনা সংস্থার সৌজন্যে

হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে বিতর্কের অন্যতম আলোচিত মুখ টিলি নরউড। বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই, সেই এআই ‘অভিনেত্রী’ এবার অভিনয় করতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে। বিস্তারিত পড়ুন...লিংক: