শাবি ক্লাবের সভাপতি আশরাফ, সম্পাদক অনিমেষ : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তাদের সংগঠন শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবের ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসাবে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসাবে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. অনিমেষ সরকার মনোনীত হয়েছেন। রোববার সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। শনিবার রাত ৯টায় সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে ক্লাবের বার্ষিক সভায় এ কমিটি ঘোষণা করা হয় বলে জানানো হয় এতে। কমিটির অন্যরা হলেন-সহসভাপতি হিসাবে দপ্তরের অতিরিক্ত পরিচালক আবু সাদাত মোহাম্মদ সায়েম তালুকদার, কোষাধ্যক্ষ প্রশাসনিক কর্মকর্তা রাসেন্দ্র চন্দ্র দাশ, যুগ্ম সম্পাদক নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার, ক্রীড়া সম্পাদক সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহামমদ মিজানুর রহমান, সহ-ক্রীড়া সম্পাদক সহকারী রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম। সদস্যরা হচ্ছেন-গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম আমিন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম ও অধ্যাপক ড. বেলাল আহমেদ, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলমগীর কবির, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক জিয়াউল ফারুক জয় এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক আহমদ মাহবুব ফেরদৌসী। শাবি প্রতিনিধি
কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি পঞ্চায়েত ও সেক্রেটারি আব্দুল্লাহ : কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের কমিটি নির্বাচন করা হয়েছে। শনিবার রাতে নগরীর একটি মিলনায়তনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত করা হয়। এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পঞ্চায়েত এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ডা. কাজী আকিব আব্দুল্লাহ। রোববার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। এর আগে শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কুমিল্লা ব্যুরো
মানিকগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দুলাল ও সম্পাদক রহিদাস : মানিকগঞ্জ জেলা পূজা উদ্যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রণব শিকদার দুলাল ও সাধারণ সম্পাদক হয়েছেন রহিদাস তরফদার। শনিবার মানিকগঞ্জ আন্দময়ী কালিবাড়ি প্রাঙ্গণে দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর। জেলা পূজা উদ্যাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বাসুদেব গোস্বামীর সভাপতিত্বে ও সম্পাদক অর্নিবান পালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক সাংবাদিক সন্তোষ শর্মা, সহসভাপতি তাপস পাল, জেলা বিএনপির মুখপাত্র নুরতাজ আলম বাহার, কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অসীম কুমার বিশ্বাস প্রমুখ। যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
ছাতকে গোবিন্দগঞ্জ অটোরিকশা-টেম্পো ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন সম্পন্ন : ছাতকের গোবিন্দগঞ্জ রেলগেটস্থ ১৬৯৩ নম্বর অটোরিকশা, টেম্পো ও সিএনজিচালিত শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ। ঘোষিত ফলাফলে সভাপতি পদে সোহেল আহমদ, সাধারণ সম্পাদক পদে সাজিদুর রহমান সাজিদ, কার্যকরী সভাপতি পদে মোশাহিদ আলী, সাংগঠনিক সম্পাদক পদে খছরু মিয়া এবং অর্থ সম্পাদক পদে রাসেল আহমদ নির্বাচিত হন। ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
মাধবপুরে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কমিটি গঠন : মাধবপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের ২৩ সদস্যের পূর্ণাঙ্গ উপজেলা কমিটি আগামী দুই বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, হবিগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো. নূরুল হক টিপু এবং সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেনের যৌথ স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে শনিবার এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধার সন্তান চৌমুহনী ইউপি চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগকে সভাপতি এবং হারুন অর রশিদ গোলাপকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি হয়েছেন আব্দুল হামিদ সেলিম ও মোর্শেদ কামাল। যুগ্ম সম্পাদক চৌধুরী তানভীর শাহাদাত, সাংগঠনিক সম্পাদক মো. নাহিদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু ছায়েদ এবং অর্থ সম্পাদক প্রণয় বণিক। এছাড়া বিভিন্ন সম্পাদকীয় পদে আরও নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি








