বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসাবে টানা সাত ম্যাচে গোল করলেন আর্জেন্টিনার লিওনেল মেসি

১৯

বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ১৯-এ নিয়ে গেছেন মেসি

বিশ্বকাপের এক আসরে গ্রুপপর্বে ছয় গোল করা পঞ্চম ফুটবলার মেসি

গত ৬০ বছরে বিশ্বকাপে সরাসরি ফ্রিকিক থেকে দুটি গোল করা ষষ্ঠ ফুটবলার মেসি

বিশ্বকাপে নিজের নবম ম্যাচে প্রথম গোল পেলেন লাওতারো মার্তিনেজ। সবমিলিয়ে ৩৮ গোল নিয়ে তিনি এখন আর্জেন্টিনার চতুর্থ সর্বোচ্চ গোলদাতা

এ নিয়ে পঞ্চমবার বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচ জিতল আর্জেন্টিনা। আগের চারবার (১৯৩০, ১৯৯৮, ২০১০, ২০১৪) এমন দাপুটে শুরুর পর তারা চ্যাম্পিয়ন হতে পারেনি

১১

গ্যারি লিনেকারকে (১০) ছাড়িয়ে ১১ গোল নিয়ে হ্যারি কেইন এখন বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা

নিজেদের বিশ্বকাপ ইতিহাসে এই প্রথম টানা দুই আসরে গ্রুপসেরা হলো ইংল্যান্ড

২৫

বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলে জার্মানির লোথার ম্যাথিউসের পাশে বসলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিশ্বকাপে তাদের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন শুধু মেসি (২৯)