১
বিশ্বকাপের নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় লিওনেল মেসি। ২০২২ আসরে শিরোপা জয়ের পথে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। এবার শেষ বত্রিশ ও শেষ ষোলোয়ও পেলেন গোল
১
বিশ্বকাপ ইতিহাসে আর্জেন্টিনাই প্রথম দল, যারা নকআউট পর্বে ১৫ মিনিট বাকি থাকতে দুই গোলে পিছিয়ে থাকার পরও নির্ধারিত সময়ে ম্যাচ জিতেছে
২
বিশ্বকাপের এক আসরে দুটি পেনালটি মিস করা প্রথম খেলোয়াড় মেসি। সব মিলিয়ে বিশ্বকাপে আট পেনালটির চারটিই মিস করেছেন তিনি
২
দিয়েগো ম্যারাডোনার পর দ্বিতীয় খেলোয়াড় হিসাবে বিশ্বকাপে এক ম্যাচে গোল করেছেন, পাঁচের বেশি সফল ড্রিবল করেছেন এবং ওপেন প্লে’তে পাঁচের বেশি সুযোগ তৈরি করেছেন মেসি
৩
বিশ্বকাপের নকআউটে এ নিয়ে তৃতীয়বার কোনো ম্যাচে অন্তত একটি করে গোল ও অ্যাসিস্ট করলেন মেসি। তার অভিষেক আসর ২০০৬ থেকে যা কোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ
৫
বিশ্বকাপের কোনো আসরে এ নিয়ে দ্বিতীয়বার নিজেদের প্রথম পাঁচ ম্যাচ জিতল আর্জেন্টিনা। প্রথমবার জিতেছিল ২০১৪ আসরে। সেবার তারা রানার্সআপ হয়েছিল
৯
বিশ্বকাপে ম্যারাডোনাকে (৮) ছাড়িয়ে সর্বোচ্চ নয়টি অ্যাসিস্ট এখন মেসির। এছাড়া টানা নয় ম্যাচে গোল করা প্রথম খেলোয়াড় তিনি
১০
এবারের বিশ্বকাপে হেডে গোল হয়েছে ১০টি। এক আসরে হেডে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি
১১
নিজেদের বিশ্বকাপ ইতিহাসে টানা সবচেয়ে বেশি ১১ ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা
৭২
৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল সুইজারল্যান্ড। এর আগে সবশেষ তারা শেষ আটে খেলেছিল ১৯৫৪ আসরে
৪
টাইব্রেকারে গড়ানো নিজেদের শেষ পাঁচ ম্যাচের চারটিতেই হেরেছে কলম্বিয়া
৮
বিশ্বকাপের এক আসরে এবারই সর্বোচ্চ আটটি ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে








