বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
গাজার শাসন ক্ষমতা ছাড়ল হামাস, দায়িত্বে আসছে নতুন কমিটি
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘ দুই দশকের শাসন ক্ষমতার অবসান ঘটাল হামাস। যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলের বেসামরিক শাসন পরিচালনার জন্য একটি টেকনোক্র্যাট কমিটির হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। সোমবার (৬ জুলাই) হামাসের পক্ষ থেকে গাজা পরিচালনাকারী সরকারি সংস্থাটি বিলুপ্ত করার এই ঐতিহাসিক ঘোষণা দেওয়া হয়েছে।
সোনা-রুপার দামে ইতিহাসের সবচেয়ে বড় পতন দেখা যাচ্ছে?
আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দামে বড় ধরনের পতন দেখা যাচ্ছে। সম্প্রতি এই দুই মূল্যবান ধাতু সর্বকালের সর্বোচ্চ দাম থেকে বেশ নিচে নেমে এসেছে। তবে ঐতিহাসিক তথ্য বলছে, এবারের পতনই ইতিহাসের সবচেয়ে বড় ধস নয়। এর আগে বিশ্ববাজারে সোনা ও রুপার দামে এর চেয়েও বড় পতন দেখা গেছে। ‘ডিএসপি নেত্রা’র ২০২৬ সালের জুলাই সংস্করণের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সোনা কেন কিনে রাখবেন?
অর্থনৈতিক অস্থিরতার সময়ে বিনিয়োগের জন্য সোনা সবসময়ই একটি নিরাপদ মাধ্যম। বর্তমান বিশ্ব অর্থনীতির নানা চড়াই-উতরাইয়ের মধ্যে নিজের জমানো পুঁজি সুরক্ষিত রাখতে অনেকেই সোনার ওপর ভরসা করছেন। বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ কিছু কারণে এই মূল্যবান ধাতুতে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ।
খামেনির জানাজার দিনও গাজা-লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১০
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন প্রক্রিয়ার দিনেও গাজা ও লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তেহরানের রাস্তায় যখন লাখ লাখ শোকার্ত মানুষের ঢল, ঠিক তখনই পৃথক হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি ও লেবানিজ নাগরিক নিহত হয়েছেন।
‘ওটা ফাউল ছিল না’, মার্কিন ফুটবলারের লাল কার্ড বাতিল প্রসঙ্গে ট্রাম্প
চলতি ফুটবল বিশ্বকাপে মার্কিন স্ট্রাইকার ফোলারিন বালোগানের এক ম্যাচের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনা করতে ফিফাকে অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় ট্রাম্প সন্তোষ প্রকাশ করেছেন।
শ্রীলঙ্কার কারাগারে বন্দিদের তাণ্ডব, নিহত ২৩
শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দিদের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।
বাংলাদেশ সীমান্তে নতুন ৬ থানা-ফাঁড়ি নির্মাণ করছে পশ্চিমবঙ্গ পুলিশ
পশ্চিমবঙ্গের মালদহ জেলার বাংলাদেশ সীমান্তে নতুন তিনটি থানা ও ৩টি পুলিশ ফাঁড়ি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাজ্য পুলিশের দাবি, স্থানীয় বাসিন্দা ও দেশের নিরাপত্তা নিশ্চিত করতেই পদক্ষেপ।
সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্কে ফাটল, কূটনৈতিক টানাপোড়েন স্পষ্ট
পরমাণু ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে অভিযোগ এনে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ টানা ৪০ দিন চলে। এরপর ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও হরমুজ প্রণালিতে নতুন করে সংকট দেখা দেয়।
লুট-ধর্ষণ-সীমাহীন বর্বরতা: ভাইকিংদের যে অন্ধকার ইতিহাস জানে না অনেকেই
খ্রিস্টীয় অষ্টম শতাব্দীর শেষ ভাগ। ইউরোপের উপকূলীয় অঞ্চলের মানুষ তখনো জানতো না যে সমুদ্রের দিগন্ত রেখা পেরিয়ে এমন এক শক্তির উদয় হতে যাচ্ছে, যা পরবর্তী তিন শতাব্দী ধরে পুরো মহাদেশকে কাঁপিয়ে রাখবে। ৭৯৩ খ্রিস্টাব্দের ৮ জুন, ইংল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে অবস্থিত লিন্ডিসফার্নে (Lindisfarne) পবিত্র মঠে আচমকা একদল সামুদ্রিক দস্যু আক্রমণ চালায়। তারা চার্চের যাজকদের নির্মমভাবে হত্যা করে, পবিত্র সম্পদ লুট করে ও মঠটি আগুনে পুড়িয়ে ছাই করে দেয়।
যুক্তরাজ্যে ৬৯ বছরের মধ্যে সর্বোচ্চ গরম, এসির নজিরবিহীন সংকট
তীব্র তাপ্রবাহের কবলে পড়া যুক্তরাজ্যে (United Kingdom) আগামী কয়েক সপ্তাহের মধ্যে এয়ার কন্ডিশনার বা এসির (AC) সরবরাহ সম্পূর্ণ ফুরিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন একজন এসি প্রকৌশলী। গত সপ্তাহের রেকর্ড ভাঙা গরমে দেশটিতে এসির চাহিদা আকাশচুম্বী হওয়ায় এই নজিরবিহীন সংকট তৈরি হতে যাচ্ছে।
কেএএ/








