অলিম্পিক সিমেন্ট কারখানায় ফের শ্রমিকদের বিক্ষোভ
বকেয়া বেতনসহ সব পাওনাদি পরিশোধ এবং অলিম্পিক সিমেন্ট কারখানা চালু করে চাকরির নিশ্চয়তা দেওয়ার দাবিতে আন্দোলনের এক মাস পূর্তি উপলক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। শনিবার সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। এ সময় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তীসহ অন্যান্য শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। বরিশাল ব্যুরো
ধামরাইয়ে ব্যাটারি কারখানায় ১ লাখ টাকা জরিমানা
ধামরাইয়ে অবৈধ ব্যাটারি কারাখায় অভিযান চালিয়ে শনিবার বিকালে উপজেলার কুল্লা ইউনিয়নে শোভা ব্যাটারি ফ্যাক্টরি মালিককে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। কারখানাটি বৈধ কাগজপত্র ছাড়াই ব্যাটারি উৎপাদন করে আসছিল। অভিযান কালে পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর কোনো ছাড়পত্র দেখাতে ব্যর্থ হয় মালিকপক্ষ। ধামরাই দক্ষিণ (ঢাকা) প্রতিনিধি
কালিহাতীতে ছাত্রদল নেতার বাড়িতে গুলি
কালিহাতীর বেলটিয়া গ্রামে ছাত্রদলের সহ-সভাপতির বাড়িতে দুর্বৃত্তদের গুলি ছোড়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ছাত্রদলের সহ-সভাপতি সোলাইমান বলেন, রাজনীতি ও বালুমহাল ব্যবসা দখল নেওয়ার জন্য দুর্বৃত্তরা আমাকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে এসে গুলি চালায় ও বাড়ির জানালা ভাঙচুর করেছে। পরিবারের সদস্যরা জানান, ভোরে হঠাৎ করে ১০-১২ জনের দুর্বৃত্তের একটি দল এসে পরপর ৪ রাউন্ড গুলি করে। কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি








