সিংগাইরে দুদিনের ব্যবধানে আরও এক লাশ উদ্ধার

সিংগাইরে অটোরিকশাচালকের লাশ উদ্ধারের দুদিন পর ফের পেঁপে বাগানে পাওয়া গেল সামসুল হক নামে এক ব্যক্তির লাশ। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকার সিদ্দিক মিয়ার পেঁপে বাগান থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত সামসুল হক ওই এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে। সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

অফিস উদ্বোধন ঘিরে জলঢাকায় ১৪৪ ধারা জারি

জলঢাকায় বাস-মিনিবাস ও কোচ শ্রমিক ইউনিয়নের নতুন কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জলঢাকা সেন্ট্রাল বাসস্ট্যান্ড ও সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা কার্যকর থাকবে। জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

বাবার জানাজা পড়তে প্যারোলে মুক্তি হত্যা মামলার আসামির

রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া বাবার জানাজায় অংশ নিতে তিন ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন হত্যা মামলার আসামি মো. সাইফুল ইসলাম। শুক্রবার বিকালে বড়ইয়া ইউনিয়নের আধাখোলা এলাকায় তিনি পুলিশ প্রহরায় বাবা বেল্লাল হাওলাদারের জানাজায় অংশ নেন। এপ্রিল মাসের মিলন হাওলাদার হত্যা মামলায় ২৬ জুন ঢাকার মোহাম্মদপুর থেকে র‌্যাব-৩ এর হাতে তিনি গ্রেফতার হয়েছিলেন। রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি

সুন্দরবনে ১০ জেলে আটক

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে পৃথক অভিযানে চারটি নৌকা, জাল ও বিপুল পরিমাণ কাঁকড়াসহ ১০ জেলেকে আটক করেছেন বনরক্ষীরা। আটক এসব জেলের নামে বন আইনে মামলা দিয়ে শুক্রবার বিকালে আদালতের মাধ্যমে তাদের বাগেরহাট কারাগারে পাঠানো হয়েছে। আটকরা হচ্ছে-বকুল মল্লিক, জয়নাল শেখ, সেলিম মল্লিক, সালাম মল্লিক, এনামুল কবির, আবু আনছার শেখ, জাকারিয়া মল্লিক, ইয়াসিন, কিবরিয়া ও আনোয়ার গাজী। তাদের বাড়ি রামপাল ও মোংলা উপজেলার বিভিন্ন গ্রামে। বাগেরহাট প্রতিনিধি