নড়াইল-২ আসনের জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমানের (বাচ্চু) ঐচ্ছিক তহবিলের অনুদান তালিকায় তাঁর মেয়ের নাম দুবার (মোট ২০ হাজার টাকা) থাকাসহ পরিবারের ও শ্বশুরবাড়ির লোকজনের নাম বেশি থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে। সচিবালয় অনুমোদিত ২১ জনের ১ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার এ তালিকাটি শুক্রবার ভাইরাল হয়। সংসদ সদস্য তালিকাটি সঠিক বলে নিশ্চিত করেছেন। তবে তিনি দাবি করেন, তাঁর ব্যক্তিগত সচিবের তৈরি করা তালিকার ব্যাপারে তিনি অবগত ছিলেন না।
রাজনীতি
সংসদ সদস্যের অনুদানের তালিকায় নিজ মেয়ের নাম

শেয়ার করুন







