যুগান্তরে বৃহস্পতিবার ‘নতুন উচ্চতায় ঢাকা-বেইজিং সম্পর্ক, বাবার পথেই হাঁটছেন প্রধানমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহর বক্তব্যের একটি অংশে বলা হয়েছে-‘মনে রাখা দরকার, বর্তমানে চীনে একটি আন্তর্জাতিক সম্মেলন চলছে। সেখানে বিশ্বের ২৬টি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিয়েছেন।’ প্রকৃতপক্ষে বাক্যটি হবে, ‘মনে রাখা দরকার, এক বছরে ২৬ জন রাষ্ট্র ও সরকারপ্রধান চীন সফর করেছেন। এ থেকে বোঝা যায়, দেশটির আন্তর্জাতিক গুরুত্ব কতটুকু।’ -বার্তা সম্পাদক