নওগাঁর সাপাহার আমবাজারে কৃষকদের ভ্যান ও ট্রলি থেকে জোরপূর্বক আম কেড়ে নেওয়ার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ জুলাই) দুপুরে সাপাহার থানা-পুলিশের বিশেষ অভিযানে বাজার এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন-পত্নীতলা উপজেলার পাড়াশাওলী গ্রামের আশরাফুল ইসলাম (৩৫), সাপাহারের প্রফেসরপাড়া এলাকার জয় বাঁশফোড় (২০), নীলফামারীর সৈয়দপুরের মো. নাঈম ইসলাম (২২), প্রফেসরপাড়ার সপেন বাঁশফোড় (৫০) ও জয় বাঁশফোড় (২২)।স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে আম বিক্রি করতে আসা কৃষকদের ভ্যান ও ট্রলি থেকে ‘আম তোলা’র নামে চক্রটি ইচ্ছামতো আম হাতিয়ে নিত। এতে কৃষকেরা আর্থিক ক্ষতির পাশাপাশি দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছিলেন।সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, চলতি আম মৌসুমে কৃষক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ বিশেষ অভিযান চালানো হয়েছে। অভিযানে সত্যতা মেলায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে কারাগারে পাঠানো হয়েছে।পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। তারা বাজারে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে এমন অভিযান নিয়মিত চালানোর দাবি জানান।
রাজনীতি
সাপাহারে ভ্যান থেকে আম কেড়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ৫

শেয়ার করুন







