বাজারে শাপলার ছড়াছড়ি। সাজিয়ে রাখার পাশাপাশি এই ফুল আর ডাঁটি দিয়ে করা যায় নানা পদ। রেসিপি দিয়েছেন দেশালের ডিজাইনার ইশরাত জাহান

উপকরণ

  • শাপলার ডাঁটি: ৫০০ গ্রাম

  • ছোট চিংড়ি: ২০০ গ্রাম

  • পেঁয়াজকুচি: ১ কাপ

  • হলুদগুঁড়া: আধা চা-চামচ

  • মরিচগুঁড়া: আধা চা-চামচ

  • ধনেগুঁড়া: ১ চা-চামচ

  • জিরাগুঁড়া: ১ চা-চামচ

  • লবণ: স্বাদমতো

  • তেল: ৩-৪ টেবিল চামচ

  • কাঁচা মরিচ: ৩-৪টি

শর্ষে তেলে ছোট মাছ চচ্চড়ির রেসিপি

প্রণালি

  • প্রথমে শাপলার ডাঁটির আঁশ ছাড়িয়ে সমান আকারে কেটে নিন।

  • অল্প লবণ মেখে একটি স্ট্রেইনারে ১০ মিনিট রেখে দিন, যাতে অতিরিক্ত পানি ঝরে যায়।

  • চিংড়ি পরিষ্কার করে ধুয়ে নিন।

  • সামান্য লবণ মেখে আলাদা করে রাখুন।

  • কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজকুচি দিন।

  • পেঁয়াজ স্বচ্ছ হয়ে এলে হলুদগুঁড়া, মরিচগুঁড়া, ধনেগুঁড়া ও জিরাগুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিন।

শাপলা চিংড়ির তরকারি
শাপলা চিংড়ির তরকারি
  • মসলা কষানো হয়ে গেলে শাপলা দিয়ে নেড়ে মিশিয়ে ঢেকে দিন।

  • আলাদা করে পানি দেওয়ার প্রয়োজন নেই, শাপলা থেকেই পর্যাপ্ত পানি বের হবে।

  • শাপলা নরম ও প্রায় সেদ্ধ হয়ে এলে চিংড়ি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

  • কাঁচা মরিচ ফেড়ে দিয়ে দিন।

  • এরপর ১০-১২ মিনিটের মতো রান্না করুন।

  • ঝোল ঝোল রাখতে চাইলে কিছুটা পানি থাকতেই নামিয়ে নিন।

  • নয়তো ঝোল শুকিয়ে এলে চুলা থেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

শাপলা ফুল ভাজার রেসিপি