জাতীয় গণিত কার্নিভ্যাল–২০২৬, বৃক্ষরোপণ অভিযান ও ফল উৎসব সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক সভা করেছে গাজীপুর বন্ধুসভা। ২ জুলাই বিকেলে প্রথম আলো গাজীপুর অফিসের বন্ধুসভা কক্ষে এটি অনুষ্ঠিত হয়।
সভায় ২৫ জুলাই অনুষ্ঠিতব্য ‘জাতীয় গণিত কার্নিভ্যাল–২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ডুয়েট ম্যাথ ক্লাব ও গাজীপুর বন্ধুসভার সমন্বয়ে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচার–প্রচারণা, শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত, স্বেচ্ছাসেবকদের দায়িত্ব বণ্টন, স্পনসরশিপ, নিবন্ধন ও অনুষ্ঠান পরিচালনার জন্য পৃথক টিম গঠন করা হয়।
এ ছাড়া বৃক্ষরোপণ অভিযান–২০২৬–এর প্রথম ও দ্বিতীয় ধাপের সফলতা পর্যালোচনা করে পরবর্তী ধাপে নতুন এলাকায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের পরিকল্পনা গ্রহণ করা হয়। সভা সঞ্চালনা করেন মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামিম মল্লিক।
সভাপতি বাবুল ইসলাম বলেন, সফল আয়োজনের মূল শক্তি হলো ঐক্য ও দায়িত্বশীলতা। সবাই নিজ নিজ দায়িত্ব আন্তরিকভাবে পালন করলে জাতীয় গণিত কার্নিভ্যাল, বৃক্ষরোপণ অভিযান ও ফল উৎসব স্মরণীয় হয়ে থাকবে।
সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সমন্বয় করে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী সবাই কাজ করলে আমাদের প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন সম্ভব হবে।
ডুয়েট ম্যাথ ক্লাবের সভাপতি আব্দুল ওবায়দুল ইসলাম বলেন, ‘জাতীয় গণিত কার্নিভ্যাল শুধু একটি প্রতিযোগিতা নয়, এটি গণিতভিত্তিক চিন্তাশক্তি, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশের একটি জাতীয় প্ল্যাটফর্ম। গাজীপুরে এবার আমরা ব্যতিক্রমধর্মী একটি আয়োজন উপহার দিতে চাই।’
ডুয়েট ম্যাথ ক্লাবের সাধারণ সম্পাদক রাফিউজ্জামান রাফি বলেন, ‘গাজীপুর বন্ধুসভার সহযোগিতায় আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালাব এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করব। সবার সম্মিলিত প্রচেষ্টায় কার্নিভ্যাল সফল হবে বলে আমরা আশাবাদী।’
গাজীপুর বন্ধুসভার সহসভাপতি আশিকুল ইসলাম খান বলেন, সামাজিক ও শিক্ষামূলক প্রতিটি আয়োজন মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনে। তরুণদের সম্পৃক্ততার মাধ্যমে গাজীপুর বন্ধুসভা ভবিষ্যতেও আরও বড় পরিসরে কাজ করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন গাজীপুর বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত মণ্ডল ও আবিদা সুলতানা, দপ্তর সম্পাদক মারফুয়া আহমেদ, প্রচার সম্পাদক টুটুল শিকদার, অর্থ সম্পাদক সামিউল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন, বন্ধু বৃষ্টি আক্তার, রোকেয়া আক্তার, মারুফ আল গালিবসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা








