মাছ ধরা উন্মুক্ত জায়গার কর্মকাণ্ড হলেও এবার সেই অভিজ্ঞতা চার দেওয়ালের ভেতরে নিয়ে আসছে রাশিয়ার একটি শপিং সেন্টার। মস্কোর ‘গাগারিনস্কি শপিং সেন্টার’ বিশ্বের প্রথম ইনডোর বা অভ্যন্তরীণ মাছ ধরার পুকুর চালুর ঘোষণা দিয়েছে। চলতি বছরের শেষ নাগাদ দর্শনার্থীদের জন্য এই বিনোদনকেন্দ্রটি উন্মুক্ত করা হতে পারে। শপিং সেন্টারের ভেতরে ১০ মিটার দৈর্ঘ্য এবং ৩ মিটার প্রস্থের কৃত্রিম পুকুর তৈরি করা হবে। পুকুরটিতে কার্প, ক্রুশিয়ান কার্প, টেঞ্চ, ব্রিম, পার্চ এবং ক্যাটফিশসহ বেশ কয়েক প্রজাতির মাছ ছাড়া হবে। যেখানে একসঙ্গে সর্বোচ্চ ১৬ জন মানুষ মাছ ধরার সুযোগ পাবেন। সামা টিভি।








