সরকারের দায়িত্ব গ্রহণের ‘পাঁচ মাস পূর্তি’ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ বিকাল সাড়ে ৩টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, এ সময় সরকারের ৫ মাসের কার্যক্রম, অগ্রগতি এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে তথ্য তুলে ধরা হবে। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রেস উইংয়ের সদস্যরা।








