মাধবপুর ও চুনারুঘাট সীমান্তবর্তী সাতছড়ি জাতীয় উদ্যানে দেশের অন্যতম বিরল বনজ পাখি ‘কালো মথুরা’র দেখা মিলেছে। সম্প্রতি বন্যপ্রাণী ফটোগ্রাফার আনিস শেখ উদ্যানের গভীর অরণ্যে একটি পূর্ণবয়স্ক পুরুষ কালো মথুরার দুর্লভ ছবি ধারণ করেন। ছবিটি প্রকাশের পর প্রকৃতিপ্রেমী, পাখি গবেষক ও বন্যপ্রাণী সংরক্ষণকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বন বিশেষজ্ঞদের মতে, কালো মথুরা বাংলাদেশের অত্যন্ত বিরল আবাসিক বনমুরগি। এটি ঘন চিরসবুজ ও আধা-চিরসবুজ বনে বাস করে এবং মানুষের উপস্থিতি টের পেলেই ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। তাই এ পাখির দেখা পাওয়া ও ছবি তোলা অত্যন্ত কঠিন।