গাইবান্ধার সাঘাটায় স্বামী বাড়িতে না থাকার সুযোগে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত আতিকুর রহমানের বিরুদ্ধে সাঘাটা থানায় মামলা হয়েছে। সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন।সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযুক্ত আতিকুর রহমান উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা।ভুক্তভোগী গৃহবধূ জানান, ঘটনার রাতে তার স্বামী ফুটবল খেলা দেখতে বাড়ির বাইরে গিয়েছিলেন। এই সুযোগে আতিকুর রহমান ঘরে ঢুকে তার মুখ চেপে ধরেন। পরে ওড়না দিয়ে হাত-পা বেঁধে তাকে ধর্ষণ করেন।ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত আতিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।এ বিষয়ে বোনারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসিরুল স্বপন বলেন, স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছেন। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।সাঘাটা থানার ওসি মাহাবুর রহমান বলেন, গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।
রাজনীতি
স্বামী খেলা দেখতে যাওয়ার সুযোগে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

শেয়ার করুন







