গাইবান্ধার সাঘাটায় ফুটবল বিশ্বকাপের ফাইনাল দেখতে স্বামী বাইরে থাকার সুযোগে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা করেছেন ভুক্তভোগী নারীর মা।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন
আর্জেন্টিনার হারের পর হতাশ, টয়লেটে মিললো সমর্থকের মরদেহ
এর আগে সোমবার (২০ জুলাই) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে সাঘাটা থানায় মামলাটি করেন। অভিযুক্ত আতিকুর রহমান মুক্তিনগর ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগীর দাবি, আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনাল খেলা দেখতে ওই নারীর স্বামী রাতে বাড়ির বাইরে যান। এ সুযোগে অভিযুক্ত আতিকুর রহমান ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।
আরও পড়ুন
বিশ্বকাপে হারের পর আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ
অভিযোগের বিষয়ে কথা বলতে আতিকুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বোনারপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাসিরুল স্বপন বলেন, ‘ঘটনার সত্যতা যাচাই করতে স্থানীয় ইউপি সদস্যের সঙ্গে কথা বলেছি। তিনি বিষয়টি সত্য বলে জানিয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।’
সাঘাটা থানার ওসি মাহাবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আনোয়ার আল শামীম/এসআর/জেআইএম







