শুধু আর্থিক এবং শারীরিক শক্তি অর্জন করলেই হবে না। বরং পরিপূর্ণ ইখলাস এবং তাকওয়া অর্জন করতে পারলেই দ্বীনের বিজয় সম্ভব। এমন মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও সদ্য সাবেক মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ।

মঙ্গলবার (২১জুলাই) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমদ আবদুল কাইয়ূমের সভাপতিত্বে নিয়মিত মাসিক সভায় তিনি এসব মন্তব্য করেন।

নগর সেক্রেটারি আলহাজ্ব আবদুল আউয়াল মজুমদার এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, আলহাজ্ব আনোয়ার হোসেন, আলহাজ্ব এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি আলহাজ্ব আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক গোলামুর রহমান আজম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা জিয়াউল আশরাফ, সহ-দফতর সম্পাদক মাওলানা নাজিমুদ্দিন, শেখ আবু তাহের , কার্যনির্বাহী সদস্য হাফেজ সালাহউদ্দিন, শিব্বির আহমদ সাব্বির প্রমুখ।

নগর সভাপতি আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় কতিপয় রাজনৈতিক দলের ভেটোর কারণে জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় যেতে পারলে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিলেও এ ব্যাপারে এখন চুপ রয়েছে। জুলাই এবং জনগণের সঙ্গে গাদ্দারির পরিণতি পতনের দিকেও ধাবিত করতে পারে। এখনও সময় আছে জনগণের মতামতকে বাস্তবতায় পরিণত করুন।

মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও দাওয়াহ সম্পাদক শফিকুল ইসলাম এক সাংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এএমএ