রায়পুরায় নির্যাতনে নিহত বাক্প্রতিবন্ধী অসহায় সেই বৃদ্ধার পরিচয় মিলেছে। ‘বুবি’ নামে পরিচিত থাকলেও মৃত্যুর পর জানা গেছে তার প্রকৃত নাম ওয়াহিদা বেগম। তিনি বগুড়ার গাবতলীর নারুয়ামালা ডাকঘরের ঘোনশাখাটিয়া গ্রামের মৃত রহিম উদ্দিনের মেয়ে। স্বামী ও সন্তানকে হারিয়ে তিনি অভিমানে ঘর ছেড়েছিলেন। পরে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনে তিনি পরিচ্ছন্ন কর্মীর কাজ নেন। সম্প্রতি তার জমানো টাকা ছিনিয়ে নিতে নির্মম নির্যাতনের শিকার হন ওয়াহিদা বেগম। ঘটনাটি প্রকাশ্যে আসায় তোলপাড় সৃষ্টি হয়। পরে ইউএনও মো. মাসুদ রানা তার চিকিৎসা ও সার্বিক দায়িত্ব নেন। গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় র‌্যাবের অভিযানে ৬ জন গ্রেফতার হয়েছে। এদিকে শনিবার ওয়াহিদা বেগমের (বুবি) দুজন আত্মীয় কবর জিয়ারত করেন। জানা যায়, ওয়াহিদা বেগমের বিয়ের পর কন্যাসন্তানের জন্ম হলেও কয়েকদিনের মধ্যেই মারা যায়। কিছুদিন পর তার স্বামীও মারা যান। স্বামী-সন্তান হারিয়ে ঘর ছাড়েন তিনি।