সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের পাঠ শেষ করে কর্মজীবনে পা রাখার প্রস্তুতি নিচ্ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মো. আশরাফুল আলম। কিন্তু হঠাৎই নেমে আসে জীবনের সবচেয়ে বড় দুঃসংবাদ। চিকিৎসকরা জানিয়েছেন, তার দুটি কিডনিই বিকল হয়ে গেছে। এখন নিয়মিত ডায়ালাইসিসের পাশাপাশি দ্রুত কিডনি প্রতিস্থাপনই তাকে বাঁচানোর একমাত্র উপায়। যে আশরাফুল একসময় অসুস্থ ও অসহায় মানুষের জন্য ক্যাম্পাসে তহবিল সংগ্রহে ছুটে বেড়াতেন, আজ সেই মানবিক তরুণই অন্যের সহায়তার অপেক্ষায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে চিকিৎসা ও কিডনি প্রতিস্থাপনে প্রয়োজন প্রায় ৬০ লাখ টাকা। কিন্তু মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ব্যয় বহন করা অসম্ভব। আশরাফুলের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই শোক ও উদ্বেগ নেমে এসেছে পুরো শাবি পরিবারে। শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র সবাই তাকে বাঁচাতে সহায়তার আহ্বান জানিয়েছেন। লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী বলেন, বিভাগের পক্ষ থেকে চিকিৎসা সহায়তার জন্য তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবার সামান্য সহযোগিতাই আশরাফুলের নতুন জীবনের আশার আলো হয়ে উঠতে পারে। আশরাফুলের চিকিৎসার্থে সাহায্য পাঠানোর ঠিকানা :

Bkash, Rocket & Nagad Number : 01815886319

Account Number : 5632501010220

Account Name : Public Administration, Alumni Association, Bank. Sonali Bank, Branch. SUST, Sylhet Branch Code. 307, Swift Code. BSONBDDH, Routing No. 200913076

Account Number : 3181580353765

Account Name : ASHRAFUL ALAM, Bank. Dutch Bangla Bank, Branch. Station Road Branch-¸mensingh Branch Code. 00318, Swift Code. DBBLBDDH, Routing No. 090610213

DDBL VISA CARD NUMBER 4840610026586729, ASHRAFUL ALAM