কেপ ভার্দে বড় পরীক্ষা নিলো আর্জেন্টিনার। শেষ ৩২ লড়াইয়ে যতটা সহজে উৎড়ে যাবার কথা ছিল বিশ্বচ্যাম্পিয়নদের। ততটা সহজে তারা পারেনি। বরং ১২০ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর আর্জেন্টিনা জিতেছে ৩-২ ব্যবধানে।

আর্জেন্টিনার এই জয়ে বিদায় হয়ে গেছে প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে ইতিহাসের পর ইতিহাস গড়া কেপ ভার্দের। আর্জেন্টিনা নাম লিখির্য়েছে শেষ ষোলোতে।

আরও পড়ুন

‘খেলোয়াড়দের মধ্যে সমন্বয় ঠিক ছিল না’ জিতেও নাখোশ মেসি

সেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে? আগের ম্যাচে মিসর ও অস্ট্রেলিয়ার মধ্যকার বিজয়ী দলটিই আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে জানা ছিল আগেই।

সে ম্যাচে মিসর আর অস্ট্রেলিয়ার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেখানেও ১২০ মিনিট পর্যন্ত খেলতে হয়েছে দুই দলকে। তাতে ফল নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

আরও পড়ুন

বিশ্বকাপ ফুটবল / টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ ষোলোয় মিশর

টাইব্রেকারে দুটি শট মিস করে অস্ট্রেলিয়া। মিসর জয় পায় ৪-২ ব্যবধানে।

ফলে শেষ ষোলোয় আর্জেন্টিনাকে লড়তে হবে মিসরের বিপক্ষে। ম্যাচটি হবে ৭ জুলাই, আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে।

এমএমআর