সাঘাটার বোনারপাড়ায় বিএনপির কর্মীদের হামলায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদ ও খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার বিকালে গাইবান্ধা পৌর পার্ক থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলে জেলা ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। ২১ জুন সাঘাটার বোনারপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে দ্বন্দ্বের জেরে বিএনপির কর্মীদের ছুরিকাঘাতে ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ ইসলাম নিহত হন। বক্তারা সাইফুল্লাহ হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।







