ঝিনাইদহে শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকালে শহরের আইডিয়াল মডেল স্কুলে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের উদ্যোগে এই চারা বিতরণ করা হয়।অনুষ্ঠানে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহের অ্যাডমিন মেহেদি হাসান জিকু, শাহীনুর আলম লিটন, সুলতান আল এনাম, রিজভি আহমেদ, তরিকুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়।আয়োজকেরা জানান, শিশুদের ক্রীড়ামুখী করার পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও প্রাকৃতিক উন্নয়নের লক্ষ্যে আর্জেন্টিনা ফ্যান ক্লাব ঝিনাইদহ নিয়মিত কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে তৃণমূল ফুটবলের উন্নয়নেও এই ফ্যান ক্লাব বিভিন্ন পদক্ষেপ নেবে বলে তাঁরা জানান।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ার হোসেন বলেন, প্রিয় ফুটবল দলের ভক্তদের এমন পরিবেশবান্ধব উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে। এটি একটি প্রশংসনীয় কাজ
রাজনীতি
শিক্ষার্থীদের হাতে প্রিয় ফুটবল দলের গাছের চারা

শেয়ার করুন







