সিলেটের ওসমানীনগর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার কাশিকাপন এলাকায় এ ঘটনা ঘটে।

ওসমানীনগর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকাল ৭টার দিকে ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ইউনিক ও বেঙ্গল পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

বিস্তারিত আসছে...

আহমেদ জামিল/এফএ