সিলেটের ওসমানীনগরে দ্রুত গতির দুই বাসের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপন এলাকায় দুর্ঘটনার শিকার হয় বাস দুটি।

ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে সিলেটমুখী বেঙ্গল পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকামুখী ইউনিক পরিবহনের বাসের সংঘর্ষ হয় কাশিকাপন এলাকায়। দুর্ঘটনার সময় ইউনিক পরিবহনের বাসটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই আট যাত্রী মারা যান। আহত হন অনেকে। তাদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।