শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।মঙ্গলবার (৭ জুলাই) সিলেট সার্কিট হাউসে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে রাষ্ট্রদূত ও তার প্রতিনিধিদলের সঙ্গে সিলেটের সার্বিক উন্নয়ন, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অবদানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এ ধরনের আলোচনা দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা ও পারস্পরিক উন্নয়নকে আরও গতিশীল করবে।’নতুন শ্রমবাজার তৈরির বিষয়ে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী জানান, সরকারের ধারাবাহিক প্রচেষ্টায় গত সোমবারই মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে। পর্যায়ক্রমে বিশ্বের অন্যান্য দেশের বাজারও বাংলাদেশের জন্য উন্মুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।দ্বিপাক্ষিক এই বৈঠকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজনীতি
সিলেটে প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

শেয়ার করুন







