নানা উৎসব ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বার্ষিক বনভোজন ও পুনর্মিলনী সম্পন্ন হয়েছে। শনিবার সকালে সিলেট নগরীর পৌর বিপণি মার্কেট প্রাঙ্গণ থেকে বর্ণিল সাজে সজ্জিত বাসযোগে ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র জাফলংয়ের উদ্দেশ্যে রওনা হন সমিতির সর্বস্তরের সদস্যরা। দিনব্যাপী ওই আনন্দঘন আয়োজনে জাফলংয়ের মনোরম প্রাঙ্গণে মধ্যাহ্নভোজের পর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিভিন্ন আকর্ষণীয় খেলাধুলা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির বর্তমান সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সভাপতি হাসু মিয়া, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম এবং দপ্তর সম্পাদক হারুনুর রশীদ।
এছাড়া উপস্থিত ছিলেন- সমিতির সদস্য সুলেমান আহমদ, সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম, জসিম আহমদ, লিটন গাজী, জমির আহমদ, কামাল মজুমদার, ফারুক আহমদ, শামীম আহমদ, বাছিত আহমদ, ইসমাইল মিয়া, আব্দুল মতিন, সায়মন মিয়া, রায়হান আহমদ, খোকন গাজী, দোয়েল আহমদ, রায়হান আহমদ চান্দু, জালাল আহমদ, আনোয়ার, বিকাশ বাবু, সুকেশ, হরেন্দ্র, সোলেমান আহমদ, শামিম, মেহেদি, মোহাম্মদ আলী, কামাল হোসেন, মুমিন মিয়া, রুবেল খান, রতন মিয়া, মালেক আহমদ, কাদির মিয়া, রাফাত, শাকিল আহমদ, দুলাল মিয়া, রুমন মিয়া, সুমন মিয়া, মোবারক হোসেন, আফসার মিয়া, আলী হোসেন, রুহেল আহমদ, আল-আমিন ও মুক্তার হোসেন প্রমুখ।








