নাটোরের সিংড়ায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চলনবিলে এ ঘটনা ঘটে। মৃত ইসমাইল উপজেলার মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে। জানা গেছে, ইসমাইল হোসেন সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যে বাড়ির পাশের দক্ষিণ মাঠে মাছ ধরতে বজ পাতে তিনি মারা যান।

এদিকে নওগাঁর রাণীনগরে মাঠে পাওয়ার টিলার নিতে যাওয়ার সময় বজ্রপাতে সাখাওয়াত হোসেন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মালশন গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। মৃত সাখাওয়াত ওই গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে।