প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সিংড়ায় কৃষকদের মধ্যে বিনামূল্যে গাছের চারা ও রোপা আমন ফসলের সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে ওই চারা ও সার-বীজ বিতরণের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আব্দুল্লাহ আল রিফাত। কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, সিংড়া ইউসিসিএ লিমিটেডের সভাপতি শাহাদত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন প্রমুখ। জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় উপজেলার ৮৭০ জন কৃষকের মাঝে চার হাজার ৩৫০টি ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা।

জৈব সার, পাঁচ হাজার কৃষকের মাঝে উফসি বোরো ধানের পাঁচ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার বিতরণ করা হচ্ছে।