সিরাজদিখানে ধার নেওয়া টাকা ও সুদের লেনদেনকে কেন্দ্র করে হামলা ও মারধরের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শুক্রবার রাতে ৫ জনের নাম উল্লেখ করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের নন্দনকোনা এলাকায় এ ঘটনা ঘটে। আহত পক্ষের অভিযোগ, প্রায় পাঁচ বছর আগে আনসার আলী দেওয়ানের কাছ থেকে ৫০ হাজার টাকা ধার নেওয়া হয়েছিল। পরে সুদসহ মোট ৮০ হাজার টাকা পরিশোধ করা হলেও আরও ১৪ হাজার টাকা দাবি করা হয়। ওই টাকা পরে পরিশোধ করা হবে বলে জানালে বিবাদীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় সংঘর্ষ বাধে। একপর্যায়ে দুপরিবারের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে কালিকচ্ছ বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে।
অভিযোগে আরও বলা হয়, এ সময় আনসার আলী দেওয়ান, মো. রিয়াদ, মোহাম্মদ রিফাত, মো. আসিফ, মোহাম্মদ সাকিবসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠি নিয়ে হামলা চালায়।








