সীতাকুণ্ডে বৃহস্পতিবার রাতে অস্ত্রের মুখে জিম্মি করে নারীকে ধর্ষণচেষ্টা ও টাকা-মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে। এ সময় গৃহবধূর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত যুবক রবিউল হোসেনের নামে সীতাকুণ্ড মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার রাতে স্বামী সাগরে মাছ ধরতে যাওয়ায় ওই নারী ঘরে একা ছিলেন। এ সময় বাড়বকুণ্ড ইউনিয়নের জুদারপাড়ার রবিউল হোসেন ওই নারীর ঘরে প্রবেশ করে অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।








