বিশ্বকাপে শেষ ষোলোর লড়াইয়ে বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ১টায় লস এঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুই ইউরোপিয়ান জায়ান্ট স্পেন এবং বেলজিয়াম।
বেলজিয়ামের সোনালী প্রজন্মের শেষ বিশ্বকাপ হতে চলেছে এটি, কারণ এবারের আসরই বেলজিয়ামের একাধিক তারকা ফুটবলারের শেষ বিশ্বকাপ অভিযান হতে চলেছে। অন্যদিকে গ্রুপ পর্বে ধীরগতিতে শুরু করলেও ২০২৪ এর ইউরোজয়ী স্পেন খুব সাধারণভাবেই এই ম্যাচে ফেবারিট হিসেবে মাঠে নামতে চলেছে।
মুখোমুখি লড়াইয়ের দিকে তাকালে পরিসংখ্যানটা স্পেনের পক্ষেই কথা বলে। সর্বমোট ২২ বারের মুখোমুখি দেখায় স্পেনের জয় ১২টি। অন্যদিকে বেলজিয়ামের জয় মাত্র ৫টি এবং ড্র হয়েছে ৫টি ম্যাচ।
অপটার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে স্পেনের জয়ের সম্ভাবনা ৫৯.৩ শতাংশ। অন্যদিকে বেলজিয়ামের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ১৮.৩ শতাংশ। এছাড়া ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২২.৪ শতাংশ বলে অনুমান করেছে মডেলটি।
পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম স্পেনের পক্ষেই থাকলেও, নকআউট ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে মরিয়া বেলজিয়ামের বিপক্ষে ফেবারিটের তকমা ধরে রেখে কোয়ার্টার ফাইনালে উঠতে চাইবে স্পেন।
আরএএইচইউএল/এসকেডি/জেএইচ








