হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে আজ বুধবার রাজধানীর গুলশানে ইতালির রাষ্ট্রদূতের বাসভবনে এক স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৬ সালের ১ জুলাই রাতে গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ২২ জন। তাঁদের মধ্যে ৯ জন ইতালীয়সহ ১৭ জনই ছিলেন বিদেশি। আজ বুধবার (১ জুলাই) সেই হামলার ১০ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে হামলায় নিহত ব্যক্তিদের স্বজনেরা উপস্থিত ছিলেন। সেই রাতের হামলায় নিহত বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূত ও কূটনৈতিকেরা অংশ নেন অনুষ্ঠানে। অনুষ্ঠানস্থলে একটি নামফলকের সামনে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
রাজনীতি
শ্রদ্ধায়-আবেগে তাঁদের স্মরণ
শেয়ার করুন







