শ্রীলংকার একটি কারাগারে দুই প্রতিদ্বন্দ্বী বন্দি গোষ্ঠীর মধ্যে দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ২৫ জনে পৌঁছেছে। এ ঘটনায় আরও অন্তত ১০০ জন আহত হয়েছে। দেশটির রাজধানী কলম্বো থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরের উপকূলীয় শহর নেগোম্বোর একটি কারাগারে রোববার সাজাপ্রাপ্ত ও আটক বন্দিদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কারাগারের বিভিন্ন অংশ এখনো তল্লাশি ও পরিষ্কার করা হচ্ছে। একই সঙ্গে নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। এএফপি।








