শ্রীনগরে নিখোঁজের ৩২ ঘণ্টা পর খালের পানিতে ভেসে উঠল ৭০ বছর বয়সি সিরাজ আলী বেপারী নামে এক বৃদ্ধের লাশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে পরিবারে কাছে হস্তান্তর করেন।
মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের বাড়ৈখালী বাজারসংলগ্ন খাল থেকে এই বৃদ্ধের লাশ উদ্ধার করেন শ্রীনগর থানা পুলিশ। নিহত সিরাজ আলী বেপারী পূর্ব বাড়ৈখালী গ্রামের মৃত ওমর আলী বেপারীর পুত্র।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, রোববার রাতে সিরাজ আলী বাড়ী থেকে সবার অগোচরে বের হয়ে নিখোঁজ হন।
নিহতের ছেলে ফরিদ বেপারী জানান, নিখোঁজের পর সিসিটিভি ফুটেজে দেখতে পাই বাবা একটি টর্চলাইট ও বালতি হাতে বাড়ি থেকে বের হয়ে যান। পরে বাবার সন্ধানে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে খালের পাড়ের ঘর নির্মাণ শ্রমিকরা খালের পানিতে ভাসমান লাশ দেখতে পেয়ে পেয়ে খবর দেয়। আমরা গিয়ে বাবার লাশ শনাক্ত করি এবং বাড়িতে নিয়ে দাফন সম্পন্ন করি।







